
মোঃ নওয়াব ভূইয়া, রূপগঞ্জ নারায়ণগঞ্জ সংবাদদাতা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কায়েতপাড়া ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: আতাউর রহমান, মোঃ ইমান আলী মেম্বার, মোঃ ইলিয়াস মোল্লার নেতৃত্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩নং ওয়ার্ড কামসাইর গ্রামে গতকাল ১লা জানুয়ারি রবিবার বিকাল ৩ ঘটিকা হতে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা করা হয়। গণসংযোগটি মোল্লাপাড়া থেকে শুরু হয়ে উত্তর পাড়া গিয়ে শেষ হয়।
গণসংযোগে এলাকার মহিলা নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশ নেয়। ধানের শীষে ভোট চেয়ে ঘরে ঘরে যাওয়া হয় এবং এলাকার প্রত্যেকেই ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিবে বলে কথা দেয়।
প্রতিনিধির নাম 



















