
পাইকগাছা খুলনা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একমাত্র বিএনপি রাষ্ট্র গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে। বিএনপি বিশ্বাস করে, জনগণের ঐক্য ও গণতান্ত্রিক অধিকারই জাতির উন্নয়নের প্রধান চালিকা শক্তি। তাই আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে আপনাদের মূল্যবান ভোট ১২ ফেব্রুয়ারী প্রদান করে এই অবহেলিত কয়রা-পাইকগাছার জনপ্রতিনিধি নির্বাচিত করুন। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে এই অঞ্চলের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে সকলের মতামতের ভিত্তিতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবো। ইতিমধ্যেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, নারীদের সম্মান বৃদ্ধি করতে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং স্বাস্থ্য কার্ড চালু করার ঘোষণা দিয়েছেন। তেমনি আমি কথা দিচ্ছি, এই অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং নারীদের শিক্ষা ও স্বাস্থ্য সেবা সহ সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করবো। ৩১ জানুয়ারি শনিবার বিকালে ৪টায় রাড়ুলী ইউনিয়নে
নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন। রাড়ুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিএনপি নেতা এস এম নাজির আহমেদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার মোড়ল এর সঞ্চালনায় ইউনিয়নবাসী আয়োজিত ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা বাঁকা বাজার চত্বরে অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, রাজনীতি কোনো বিভেদের বিষয় নয়, বরং এটি ঐক্য, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যম সমাজ থেকে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ ও খাল অবমুক্ত করা হবে। বিএনপির পরিকল্পনায় আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপণ বাস্তবায়ন করবে, যা পরিবেশ রক্ষায় দলের অঙ্গীকার।
জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা সদস্য সচিব এস এম ইমদাদুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. সাইফুদ্দিন সুমন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, ওলামাদল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
অন্যান্যর মধ্যে কাজী মিরাজ আহমেদ, আব্দুল মজিদ মিস্ত্রী, মো. রফিক গাজী, মো. মুনসুর গাজী, আব্দুস সামাদ , মো. কামাল গাজী, সালাম মোড়ল, আব্দুল সাদেক গাজী, মোল্লা ইউনুস আলী, আব্দুর রাজ্জাক গাজী, পির আলী গাজী, আনছার আলী গাজী, শুকুর আলী গাজী, তকিম গাজী, আবু হেনা খোকন, হরিচাঁদ সরকার, শেখ সাইফুল, আ. রব গোলদার, নূর ইসলাম খোকন, ইসলাম গাজী, মিঠু গোলদার, রজব গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি সকাল সাড়ে ৮টায় চাঁদখালী ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় ও বাজারে গণসংযোগ করেন। বেলা ১২টায় নাজেম উদ্দীন কাগজী বাড়ীতে দোয়া অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার জনসাধারণের সাথে কুশল বিনিময়য় করেন। রাতে পাইকগাছা জেলা সুপার মার্কেটে নির্মাণ শ্রমিকদের সাথে মতবিনিময় করেন।
প্রতিনিধির নাম 

























