ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফরিদপুর-৪ আসনের লাঙ্গল মার্কার অভিনব নির্বাচনী প্রচারণা

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ও অভিনব উদ্যোগ। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ওই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পরেছে।

শনিবার (৩১জানুয়ারী) সকাল ১১টায় চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গায় লং ম্যান ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায়।

এ সময় মুফতি রায়হান জামিল ও তার সমর্থকদের সঙ্গে একজন লং ম্যান লাঙ্গল প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নেন। অভিনব এই প্রচারণা দেখতে বাজারে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল সৃষ্টি হয়।

এ বিষয়ে মুফতি রায়হান জামিল বলেন,“আমরা শান্তিপূর্ণ, সৃজনশীল ও জনবান্ধব নির্বাচনী প্রচারণায় বিশ্বাস করি। মানুষের মুখে হাসি ফোটানো এবং নির্বাচনে আনন্দময় ও উৎসবমুখর পরিবেশ তৈরি করতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।”

স্থানীয়দের মতে, এমন ব্যতিক্রমী প্রচারণা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে এবং ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

উল্লেখ্য, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিল শুরু থেকেই ব্যতিক্রমী ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ফরিদপুর-৪ আসনের লাঙ্গল মার্কার অভিনব নির্বাচনী প্রচারণা

০৩:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬