শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬

নয়ন হত্যার প্রতিবাদে বাগেরহাট জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ।

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:

কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ কালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো: নয়ন মিয়া পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাগেরহাট জেলা বিএনপি। মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১১ টায় বাগেরহাট জেলা বিএনপি কার্যালয়ে (থানার মোড়) এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশে বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম বলেন গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে ক্ষমতাসীন সরকার বিরোধীদের উপর দমন চালাচ্ছে। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী বাহিনী গুলি করে পশুর মত মানুষ হত্যা করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ, ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তিনি দেশ বাঁচাতে গণতন্ত্র উদ্ধারে অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আহবায়ক কমিটির সদস্য সরদার ওহিদুল ইসলাম পল্টু, ডাক্তার আব্দুর রহমান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ বুলু, জেলা তাতিদলের সদস্য সচিব জিল্লুর রহমান, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, মহিলা নেত্রী শিরিনা আক্তার, মুক্তি খানম, বিএনপি নেতা শেখ রুহুল আমিন, শারাফাত হোসেন বাবলু, সরদার বদিউজ্জামান, কামরুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ আহমেদ, যুবনেতা মোহাম্মদ ইকবাল হোসেন, তারেক আনাম, মিনা তাইজুল ইসলাম তাজু, মোহাম্মদ কামাল ফকির সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।

থেকে আরও পড়ুন