
খাগড়াছড়ি প্রতিনিধি ::
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জাতি ধর্ম নির্বিশেষে সকলকে উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওয়াদুদ ভুইয়া কে নির্বাচিত করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাটিরাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ।
২৪ জানুয়ারি ২০২৬ শনিবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলার চাকমা সম্প্রদায়ের কার্বারী ও যুব সমাজের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেছেন ।
সভায় অংশ গ্রহনকারী কার্বারীগন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করার উপর ঐক্যমত পোষণ করেছেন ।
তারা ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করতে পাড়া-মহল্লার সাধারন মানুষকে সচেতন করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ।
মাটিরাঙ্গা পৌর বড়ঝালা পাড়ার কার্বারী মঙ্গল চাকমা, পলাশপুর নন্দকার্বারী পাড়ার কার্বারী বাদিরাম চাকমা, কমলা কান্ত কার্বারীপাড়ার কার্বারী যুদ্ধমনি চাকমা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন ব্যাঙমারার চাকমা কুলপাড়ার কার্বারী যুগল কৃষ্ণ চাকমা , বড়ঝালা যুবসমাজ প্রতিনিধি প্রিয়লাল চাকমা, বরুন চাকমা ও প্রদ্বীপ চাকমা, বড়ঝালা মৈত্রি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সহসভাপতি সম্মনি চাকমা, পলাশপুর নন্দকার্বারী পাড়ার চাকমা সম্প্রদায়ের প্রতিনিধি কালীকুমার চাকমা, বড়ঝালার বাসিন্দা ও সাবেক ছাত্রদল নেতা প্রদীপ চাকমা, মাটিরাঙ্গা চক্রপাড়া কার্বারী প্রতিনিধি ভাগ্য কুমার চাকমা, যুব আযমরাই পাড়ার কার্বারী উপেন্দ্র চাকমা ।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির উপজাতি বিষয়ক সহ সম্পাদক ও তবলছড়ি ইউনিয়ন বিএনপি এর আহবায়ক কমিটির সদস্য কল্যাণ মিত্র দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয়মুলক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
তিনি জানিয়েছেন, অতন্ত আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ পরিবেশে উপস্থিত চাকমা সম্প্রদায়ের কার্বারী ও যুব প্রতিনিধিরা ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করার বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন । আলোচনা সভায় অংশ গ্রহনকারীদের প্রতি সন্তোষ প্রকাশ করে আগামীতে চাকমা সম্প্রদায়ের সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের প্রতীকে ভোট দিতে হবে বলে মন্তব্য করেন ।
প্রতিনিধির নাম 

























