
কয়রা (খুলনা )প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় সুনিশ্চিত হলে উপকূলীয় জনপদের ভাগ্য উন্নয়নে অবহেলিত বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করব।আর এই বিজয় কোন ব্যক্তির একক সাফল্য নয়, এটি হবে এই জনপদের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশীত অধিকার প্রতিষ্ঠার চূড়ান্ত বিজয়।
আজ সকালে কয়রা উপজেলার ঘুগরাকাটী বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও মাওলানা আবুল কালাম আজাদ দিনব্যাপী কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের হরিয়ার নগরে গণসংযোগ, মহারাজপুর ইউনিয়নের মাদার বাড়ি বটতলা বাজারে পথসভা ও অন্তাবুনিয়া বাজারে পথসভা, বেদকাশী ইউনিয়নের কাছারিবাড়ি ও কয়রা সদর ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের মিছিল করেন।
মাওলানা আবুল কালাম আজাদ উপকূলীয় এই অঞ্চলের সংকটের কথা তুলে ধরে বলেন, কয়রা-পাইকগাছার মানুষ দীর্ঘকাল ধরে অবহেলিত। প্রাকৃতিক দুর্যোগ আর অবকাঠামোগত অনুন্নয়ন আমাদের নিত্যসঙ্গী। দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আমরা অবহেলিত উপকূলবাসীর ন্যায্য দাবি ও আশা-আকাঙ্ক্ষা পূরণে কার্যকর ভূমিকা রাখব ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, এলাকাবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য আমি নিজেকে সর্বস্ব উৎসর্গ করার দৃঢ় শপথ নিয়েছি। আপনাদের সহযোগিতা ও দোয়া থাকলে আমরা একটি ইনসাফ কায়েম ও সমৃদ্ধ জনপদ গড়ে তুলব।পথসভা অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন এই সুযোগকে কাজে লাগাতে আমরা ঐক্যবদ্ধ হই। ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে এবং আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের পথ প্রশস্ত করুন।
ঘুগরাকাটী বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন বাগালী ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল হামিদ। বাগালী ইউনিয়নের কর্মপরিষদ সদস্য সরোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, কয়রা উপজেলা সভাপতি মাজহারুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন আমীর মিজানুর রহমান, যুব বিভাগের থানা সেক্রেটারি জি এম মোনায়েম বিল্লাহ, যুব বিভাগের কয়রা সদর ইউনিয়ন সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম।
প্রতিনিধির নাম 

























