ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

আচরণবিধি মেনে গুইমারায় নির্বাচনী প্রচারণার মাঠে নামলো ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মাওলানা কাওসার আজিজী-এর পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় গুইমারা উপজেলা টিমের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই কার্যক্রমের সূচনা হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত সকল বিধিনিষেধ ও নির্বাচনী আচরণবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ প্রচারণা শুরু করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গুইমারা উপজেলা শাখার সভাপতি জনাব মোহাম্মদ মাগফার হোসেন।
প্রচারণা শুরুর প্রাক্কালে নেতৃবৃন্দ বলেন, “পাহাড়ি জনপদে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা কাওসার আজিজীর পক্ষে মাঠে নেমেছি। আমরা জনগণের দোরগোড়ায় ইসলামের সাম্য ও শান্তির বার্তা পৌঁছে দিতে চাই।” তারা ভোটারদের প্রতি শান্তিপূর্ণভাবে ভোট প্রদান এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গুইমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব হুমায়ন কবীর, যুব আন্দোলন নেতা ইউসুফ, যুব নেতা আলী আকবর এবং ছাত্র নেতা হযরত আলীসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

আচরণবিধি মেনে গুইমারায় নির্বাচনী প্রচারণার মাঠে নামলো ইসলামী আন্দোলন বাংলাদেশ

০৫:০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬