
মিরাজ খান মানিকগঞ্জ সংবাদদাতা
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকাল ১০ টায় ঘিওর সরকারি কলেজের অনার্স ভবন ক্যাম্পাসে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানিকগঞ্জের ঘিওরে সাংবাদিকদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঘিওর প্রেসক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।
সভায় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দেন, ঘিওর সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা কমান্ডার মেজর আসিফ ইকবাল । তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য পারস্পরিক পরিচিতির পাশাপাশি ঘিওর উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করা। বর্তমান প্রেক্ষাপটে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ এবং সঠিক তথ্য উপস্থাপনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে তিনি ঘিওর উপজেলায় সহিংসতা সহ সকল অপরাধ দমনে সেনাবাহিনী তৎপর থাকবে বলে সকলকে আশ্বস্ত করেন। মানিকগঞ্জ -১ আসন তথা -ঘিওর, দৌলতপুর, শিবালয় উপজেলার আগামী নির্বাচনের প্রেক্ষাপটে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা বন্ধে গণমাধ্যম দ্বারা জনসচেতনতা বৃদ্ধি ও সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। ঘিওর উপজেলার প্রতিটি এলাকায় সহিংসতাসহ সকল অপরাধ দমনে সেনা বাহিনী টহল অব্যাহত রেখেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিরপেক্ষ তথ্য উপস্থাপন এবং জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়।
এসময় বক্তব্য দেন-ঘিওর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃসিদ্দিকুর রহমান, সোনালী বার্তার পত্রিকার ঘিওর প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন, ভোরের কাগজের মানিকগঞ্জ জেলা প্রতিনিধ সুরেশ চন্দ্র রায় , দৈনিক সংবাদ পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি রামপ্রসাদ সরকার দীপু ,এই মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টেলিভিশনের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল রানা খন্দকার, দৈনিক সকালের সংবাদ ঘিওর প্রতিনিধি মোঃ মিরাজ খান, যায়যায়দিন পত্রিকার ঘিওর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম শ্রাবণ, দৈনিক খবর সংযোগ পত্রিকার ঘিওর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজ এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ হানিফ মোল্লা,মাই টিভির ঘিওর প্রতিনিধি মোঃ মহসীন খান হীরা,এশিয়ান টেলিভিশনের ঘিওর প্রতিনিধি মোহাম্মদ আজিজুল মজিদ কাজল, দৈনিক ভোরের ডাক পত্রিকার ঘিওর প্রতিনিধি আবুল কালাম হৃদয়, দৈনিক এই বাংলা পত্রিকার ঘিওর প্রতিনিধি হুমায়ুন খালিদ খান সবুজ,আনন্দ টেলিভিশনের ঘিওর , দৌলতপুর প্রতিনিধি মোঃ ওবায়দুর রহমান , দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার ঘিওর প্রতিনিধি সৈয়দ মোঃ এনামুল হুদা ,দৈনিক আজকালের খবর পত্রিকার ঘিওর প্রতিনিধি মির্জা সেলিম উজ্জামান, দৈনিক খবরের আলো পত্রিকার ঘিওর প্রতিনিধি মোঃ জীবন আহমেদ ফারুক, দৈনিক মুক্ত খবর এর ঘিওর প্রতিনিধি মোঃ ফরিদ মিয়াসহ সকল উপস্থিত গণমাধ্যমকর্মীরা সেনাবাহিনীর এ সৌহার্দপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন এবং মানিকগঞ্জ জেলার ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার স্থিতিশীলতা ও অগ্রগতিতে একটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
