শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬

মাটিরাঙ্গা পৌর ১,২ ও ৩ ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল 

খাগড়াছড়ি প্রতিনিধিঃ 

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর সভার ১,২,ও ৩ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 

রবিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে হাতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জহিরুল ইসলাম জহির এর  সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার ।  

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাটিরাঙ্গা পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের সকল শ্রেনীপেশার মানুষের নিকট দোয়া চেয়েছেন ।   

 এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে  অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়াকে ভোট দেয়ার আহবান জানান ।  অনুষ্ঠানে তিনি ওয়াদুদ ভুইয়া সংসদে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে, যা আপনারা সকলেই অবগত রয়েছেন ।  

এর আগে তিনি খাগড়াছড়ি আসনে এমপি নির্বাচিত হয়ে রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন ।  এ ছাড়াও আগামীতে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিলে বিভিন্ন ধাপে পরিবারের প্রধান নারীদের নাম  ফ্যামিলি কার্ড , কৃষকদের জন্য কৃষি কার্ড ও প্রতিটি মসজিদের ইমামকে সরকারি ভাবে বেতনের আওতায় আনা হবে এবং ঘরে ঘরে চাকুরির দেয়ার আশ্বাস প্রদান করেন।  এ সময় সকলকে সতর্ক করে বলেছেন কারো প্রলোভনে ভুল জায়গায় ভোট দিয়ে নিজের ভোটটি নষ্ট করবেন না।  

পরে বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর ও তাদের সন্তান আরাফাত রহমান কোকো রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত  করা হয়।

 পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি  আবদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সহ-সভাপতি মো.নাছির আহম্মেদ চৌধুরী, জেলা বিএনপির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ বাদশা মিয়া , জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সায়েদ সুমন,  পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল,  পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম পাটোয়ারি, পৌর ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি  মোঃ শাহ জাহান মোল্লা, পৌর ১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জুলহাস, পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন,  নতুনপাড়া ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো.ওহাব সরকার, সহ  পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল,সহ  অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

থেকে আরও পড়ুন