
মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি::
ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির আয়োজনে ফরিদপুরের ভাঙ্গায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎক দসমিতির আহবায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব সুমন মোল্লার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বিএনপি’র মনোনীত ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল।
পল্লী চিকিৎসক সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানসিফ জুবায়ের নাদিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা, ভাঙ্গা পৌর বিএনপির আহবায়ক এম এ ওয়াদুদ, ফরিদপুর জেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি আবজাল হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন স্তরের পল্লী চিকিৎসকগণ, ডেন্টিস্টগণ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
প্রতিনিধির নাম 



















