ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলা ভিজিলেন্স ও অবজারভেশন কমিটির নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিবেদক

খুলনার ডুমুরিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট ২০২৬ উপলক্ষে উপজেলা ভিজিলেন্স ও অবজারভেশন কমিটি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনি এলাকা পর্যবেক্ষন ও গণভোট প্রচারনা কার্যক্রম পরিচালনা করেন।
বৃহস্পতিবার(১৫ জানুয়ারী) সকাল হতে দিনব্যাপী উপজেলা ভিজিলেন্স কমিটি নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা, আইন ও বিধিমালার প্রয়োগ পর্যবেক্ষণ এবং যে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সহায়তা করতে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ ও গণভোট প্রচার কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার, সহকারী কমিশনার(ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনা বিধিমালা অনুসরণ, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচন মনিটরিং টিম ও আইন-শৃঙ্খলারক্ষাকারী সেল গঠন এবং নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ নির্দেশনা বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ও সব জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ডুমুরিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলা ভিজিলেন্স ও অবজারভেশন কমিটির নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ

১০:৫৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬