
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর আওতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে অ্যাওসেড কার্যালয়ে প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস। সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অ্যাওসেড এর প্রকল্প সমন্বয়কারী শংকর রঞ্জন সরকার, মানিক লাল বসু, এন ইসলাম সাগর, শ্যামাপদ মন্ডল, রেজাউল করিম, জুলি শেখ, সুমন আল মামুন, চিত্তরঞ্জন মন্ডল, নাসরীন সুলতানা ও সুপ্রিয়া মন্ডল। সভায় গত বছরের ধীরগতির ও আকস্মিক দুর্যোগ থেকে অর্জিত শিক্ষণ, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (UDMC) দায়িত্ব ও করণীয়, শিবসা নদীর পলি জমাটজনিত জলাবদ্ধতা এবং আসন্ন দুর্যোগ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিনিধির নাম 
























