
পাইকগাছা খুলনা প্রতিনিধি।
খুলনার কয়রা উপজেলার আমাদী বাজার এলাকায় ব্র্যাক ব্যাংক আমাদী শাখার একটি মোটরসাইকেল চুরির ঘটনায় চোরকে আটক করেছে সাধারণ জনতা ও ব্যাংক কর্মীরা।ব্যাংক সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১টার দিকে ব্র্যাক ব্যাংক আমাদী শাখার কর্মী মোঃ ঈসা আলীর ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরি হয়। চুরির বিষয়টি তাৎক্ষণিকভাবে পাইকগাছা উপজেলার চাঁদখালী ব্র্যাক ব্যাংক শাখায় মোবাইল ফোনে জানানো হলে, চাঁদখালী শাখার কর্মীরা দ্রুত তৎপর হয়ে চাঁদখালী বাজার এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেন।
আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় এবং সে এর আগেও কয়রা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে অন্তত আরও ৬টি মোটরসাইকেল চুরি করেছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
প্রতিনিধির নাম 
























