
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মবার্ষিকী পালন করেছে বাগেরহাটের রামপাল ও মংলা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। রবিবার (২০ নভেম্বর) বিকেল তিনটায় রামপালের বড়দিয়া গ্রামে এই জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট – ৩ (রামপাল মংলা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। সভাপতিত্ব করেন রামপাল উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী (হালিম)।
জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী, মংলা পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, রামপাল উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, মংলা উপজেলা যুবনেতা আবু হোসেন পনি, রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী ওজিয়ার রহমান, রামপাল উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, মংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ পলাশ, মংলা পৌর যুবদলের সদস্য সচিব আবুল কাশেম, রামপাল উপজেলা কৃষক দল নেতা আব্বাস মেম্বার, রামপাল উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম শোভন, রামপাল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
অনুষ্ঠানে রামপাল মংলা এলাকার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগন উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
