ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছার কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ ৫ দিন পর উদ্ধার

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

পাইকগাছার কপোতাক্ষ নদ থেকে রবিউল ইসলাম (৫৫) এর মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। ১১ জানুয়ারি রোববার সকাল ১১ টার দিকে আগড়ঘাটা সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে স্থানীয় নৌ পুলিশ তার ভাসমান মৃতদেহ উদ্ধার করে। সে উপজেলার গদাইপুর ইউনিয়নের তোকিয়া গ্রামের মুনসুর আলী গাজীর ছেলে। নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ রবিউল ইসলাম জানান রবিউল ইসলাম গত ৬ জানুয়ারি দুপুর দেড়টার দিকে তালা ও পাইকগাছা উপজেলার সীমানার বালিয়া মাহমুদকাটী খেয়া পার হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে নৌকা থেকে কপোতাক্ষ নদের মাঝখানে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ৬ এবং ৭ জানুয়ারি কপোতাক্ষ নদের বিভিন্ন স্থানে অনুসন্ধান করে উদ্ধার করতে ব্যর্থ হয়। নদে পড়ে যাওয়ার পর ৫ দিন পর ১১ জানুয়ারি রোববার সকালে আগড়ঘাটা সংলগ্ন কপোতাক্ষ নদে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশ কে খবর দেয়। পরে ১১টার দিকে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে সকলের উপস্থিতিতে তার পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নৌ পুলিশের এ কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

পাইকগাছার কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ ৫ দিন পর উদ্ধার

০৭:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬