
মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় ২০২৫-২০২৬ অর্থ বছরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ইউনিয়ন পর্যায়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারী) দুপুরে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের ইউপি পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় উপকারভোগী মৎস্যজীবি, মৎস্যচাষীসহ প্রায় ১০০ জন নারী, পুরুষ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে মৎস্য চাষ, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাছের বংশ বৃদ্ধি ও রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান, কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ক্ষেত্র সহকারী নেপাল চন্দ্র মন্ডল, ক্ষেত্র সহকারী ইশতিয়াক আহমেদ অন্তর, সোহেল চোকদার, সুস্মিতা ধর, জান্নাতী সুখী, প্রান্তিক মৎস্যচাষী, মৎস্যজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রতিনিধির নাম 



















