
মিরাজ খান মানিকগঞ্জ সংবাদদাতা
মঙ্গলবার (৬ জানুয়ারি) মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল খেজুরের তৈরির বিরুদ্ধে ঝিটকা- গোপীনাথপুর- মোয়াজ্জেম পাড়ায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
গোপন সাংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ভেজাল গুড় প্রস্তুত কারখানার সন্ধান পায়। অভিযুক্তরা চিনির সঙ্গে অতিরিক্ত ঝোলা গুড় ও পানি মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করছিলেন। কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক জনকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্ত ব্যক্তিকে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা।এই অভিযানকালে মানিকগঞ্জ জেলা কনজুমার এসোসিয়েশন (ক্যাব)এর সভাপতি শামসুন্নবী তুলিপ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরাসহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভেজাল গুড় তৈরিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 



















