
মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের মনোনয়পত্র যাচাই-বাছাই শেষ করেছেন জেলা রিটানিং কর্মকতা মো. কামরুল হাসান মোল্লা। এসময় এ আসনে দাখিলকৃত মোট ১০ প্রার্থীর মধ্যে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীসহ পাঁচ জনের।
শনিবার (৩ জানুয়ারী) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
এসময় আসনটির সকল প্রার্থী উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা তারেক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, মিন্টু বিশ্বাস, সোহরাব হোসেন প্রমুখ।
জেলা রিটানিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা জানান, দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে পাঁচ প্রার্থীর কাগজপত্রে ক্রটি থাকায় তা বাতিল ঘোষণা করা হয়। এছাড়া অন্য ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ প্রার্থী হলেন ৫ জন তারা হলেন-
মো. শহিদুল ইসলাম- বিএনপি, মুফতি রায়হান জামিল- জাতীয় পার্টি, মো. সরোয়ার হোসাইন জামায়াতে ইসলাম,
আতাউর রহমান- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মো. ইসহাক চৌধুরী- ইসলামী আন্দোলন বাংলাদেশ।
অন্যদিকে অবৈধ (বাতিল) প্রার্থীরা হলেন ৫ জন। তারা হলেন-
মুহাম্মদ মুজিবুর হোসাইন- স্বতন্ত্র প্রার্থী, এ.এ.এম. মুজাহিদ বেগ- স্বতন্ত্র প্রার্থী, আব্দুল কাদের মিয়া- স্বতন্ত্র প্রার্থী, মো. তাসলিম মাতুব্বর- গণঅধিকার পরিষদ, মাওলানা মো.মিজানুর রহমান মোল্লা- বাংলাদেশ খেলাফত মজলিসের পদপ্রার্থী।
জানা যায়, বাংলাদেশ খেলাফত মজলিসের (রিক্সা প্রতীকী) প্রার্থী মাওলানা মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী এ. এ. এম মুজাহিদ বেগ নির্বাচন কমিশন বরাবরে আপিল করবেন। তাদের মনোনয়ন পত্রের বৈধতা ফিরে পাবেন বলে আশা করেন তারা।
প্রতিনিধির নাম 
























