
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ” প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ,বিশিষ্ট সমাজসেবক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার,খর্ণিয়া হাইওয়ে থানার ওসি নুরুজ্জামান চানু,ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শাহজাহান জমাদ্দার,এ্যাডভোকেট এস এম আলমগীর হোসেন। আরোও উপস্থিত ছিলেন,নিসচা সভাপতি খান মহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক ইউপি সদস্য নাজমুল হোসেন বকুল,ইউপি সদস্য হাবিবুর রহমান হাবি,ইউপি সদস্য গাজী আব্দুল আজিজ,জাহাঙ্গীর আলম মুকুল,খান আরিফুজ্জামান নয়ন,গাজী সোহেল আহমেদ,মহসিন খান,আবদুল্লাহ খান,এম এ জলিল,জুয়েল বিশ্বাস সহ উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
প্রতিনিধির নাম 
























