ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

খালেদা জিয়ার মৃত্যুতে ঈদগাহ প্রেসক্লাবের শোক প্রকাশ

সায়মন সরওয়ার কায়েম :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ঈদগাহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি।

মঙ্গলবার(৩০ ডিসেম্বর) বিকেলে ঈদগাহ প্রেসক্লাবের সভাপতি বশিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ আশফাক উদ্দীন আরফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমরা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। এবং তারেক রহমানসহ তার পরিবারের অন‍্যান‍্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এবং প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্য গিয়াস উদ্দিন, মোজাফফর আহমদ, সায়মন সরওয়ার কায়েম, আবু বক্কর, আনাছুল হক, রিয়াজ উদ্দিন, গিয়াস উদ্দিন রবিন, রবিউল আলম, আব্দুর রহমান, শিফল হাসান অনিকসহ নেতৃবৃন্দরা তার পরিবারের সদস্যদের এবং বিএনপির প্রতি শোক ও সমবেদনা জানান।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত‍্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

খালেদা জিয়ার মৃত্যুতে ঈদগাহ প্রেসক্লাবের শোক প্রকাশ

০৪:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫