
মিরাজ খান মানিকগঞ্জ সংবাদদাতা
২৯ ডিসেম্বর সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মানিকগঞ্জ জেলার ২ সংসদীয় আসনে বিএনপি, ও, স্বতন্ত্র প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা থাকায় শেষ পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা জানান, মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে এবং নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সন্মানিত সদস্য,মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ঃ আসন (ঘিওর-দৌলতপুর-শিবালয়) এর বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয় জমা দেন জননেতা এস এ জিন্নাহ কবির।এদিকে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন তোজাম্মেল হক তোজা।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ও মানিকগঞ্জ -১,২,৩ এর রিটার্নিং অফিসার এবং দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও মানিকগঞ্জ-১ এর সহকারী রিটার্নিং অফিসার জানায় মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
প্রতিনিধির নাম 



















