ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বাগেরহাটে চাঁদাবাজ ও দখলদারীদের হুশিয়ার করে দিলেন- ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন

আব্দুল্লাহ সিয়াম, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে চাঁদাবাজ ও দখলদারীদের হুশিয়ার করে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। শনিবার রাতে শহরের সোনাতলায় নির্বাচনী প্রচারণায় চাঁদাবাজ ও দখলদারীদের উদ্দেশ্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ (সদর কচুয়া) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু।

ব্যারিস্টার জাকির হোসেন আরো বলেন, দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ ও কথা থেকে সবাই বিরত থাকুন। চাঁদাবাজ সন্ত্রাসীদের জায়গা বিএনপিতে হবে না। আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ। আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সাধারণ ভোটারদের কাছে যেতে হবে। দেশের ইতিহাসে একমাত্র আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকলে তার সুস্থতার জন্য দোয়া করবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরদার জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শদর উপজেলা বিএনপি নেতা তালুকদার শহিদুল ইসলাম স্বপন, কামরুজ্জামান শিমুল, মনিরুজ্জামান সোহাগ, সোহেল তরফদার, আবু হানিফ শানু, মোহাম্মদ আরিফুল ইসলামসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বাগেরহাটে চাঁদাবাজ ও দখলদারীদের হুশিয়ার করে দিলেন- ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন

০৪:০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫