ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বিজয় দিবস উপলক্ষে পথশিশুদের নিয়ে মানবিক কর্মসূচি আয়োজন করলো গ্রিন আর্থ

মহান বিজয় দিবস উপলক্ষে পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন আর্থ পথশিশুদের নিয়ে একটি মানবিক ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে।

মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে পথশিশুদের জন্য খাবার বিতরণ ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা, দেশাত্মবোধক গান, এবং নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গ্রিন আর্থের সভাপতি মো: নাঈম হাসান বলেন,

“এই দেশ সবার, পথশিশুরাও এই দেশের নাগরিক, বিজয় দিবস আমাদের শেখায়—মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম।”

তিনি আরও বলেন, গ্রিন আর্থ শুধু পরিবেশ রক্ষায় নয়, মানুষের মানবিক উন্নয়নেও কাজ করে যাচ্ছে। সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম অঙ্গীকার।

অনুষ্ঠানে উপস্থিত শিশুদের সহজ ভাষায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের তাৎপর্য তুলে ধরা হয় এবং তাদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

গ্রিন আর্থের অন্যান্য সদস্যরা জানান, ভবিষ্যতেও পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিয়মিত এমন কর্মসূচি পরিচালনা করা হবে।

উক্ত আয়োজনের মাধ্যমে বিজয় দিবসের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

বিজয় দিবস উপলক্ষে পথশিশুদের নিয়ে মানবিক কর্মসূচি আয়োজন করলো গ্রিন আর্থ

০৮:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫