ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন।

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি

আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের সঙ্গে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ অর্জন করে চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ সকাল ৯:৩০ টায় মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মান্যবর হাইকমিশনার জনাব ড. মো. নাজমুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।জাতীয় পতাকা উত্তোলনের পর সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। উল্লেখ্য, মহান বিজয় দিবসের আনন্দ ও গৌরবকে স্মরণীয় করে রাখতে এই প্রথমবারের মতো লাল-সবুজের আলোকসজ্জায় বর্ণিল রূপে সজ্জিত করা হয় বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সেরি ভবন। এবং আজ সন্ধ্যা আটটায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাইকমিশনের পক্ষ থেকে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। মহান বিজয় দিবসের এই আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে দেশপ্রেম, ঐক্য ও মুক্তিযুদ্ধের চেতনা আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন।

০৭:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫