ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ভাঙ্গায় বিভিন্ন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন আয়োজনে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে সকালে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন এবং ভাঙ্গা ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, হাইওয়ে থানা সহ আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।

পরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেষে অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড,পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসানের যৌথ সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলীম, উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, জামায়াতে ইসলামীর ভাঙ্গা উপজেলা আমির মাওলানা সরোয়ার হোসাইন, এনসিপি’র আহবায়ক আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, যুগ্ন সাঈদ মুন্সী, আলগী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সজিব মাতুব্বর, উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী- শিক্ষকবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ভাঙ্গায় বিভিন্ন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

০৩:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫