ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

শরীফ উসমান হাদী এবং চট্টগ্রামের এরশাদউল্ল্যাহ্ এর উপর হামলার প্রতিবাদে গুইমারা বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী এবং চট্টগ্রামের ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদউল্ল্যাহ্ এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেছে গুইমারা উপজেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুর ইসলাম সোহাগের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো:ইউচুফ, মোখলেছুর রহমান, সাধারন সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, সহসভাপতি আবুল কাশেম, নবী হোসেন, শেখ মো:ইব্রাহিম, এসএম মিলন, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশে ফ্যাসিবাদের দোসররা খুন থেকে শুরু করে নানা অরাজকতা সৃষ্টি করছে। সরকার যখন নির্বাচনের তফসিল ঘোষনা করলো ঠিক তখনি ফ্যাসিবাদের দোসররা সারা দেশে প্রার্থী থেকে শুরু করে সবার উপরই অতর্কিত হামলা শুরু করছে। তাই সবাইকে সাবধান হয়ে হামলাকারীদেরকে প্রতিহত করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

শরীফ উসমান হাদী এবং চট্টগ্রামের এরশাদউল্ল্যাহ্ এর উপর হামলার প্রতিবাদে গুইমারা বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

০৮:২৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫