
কয়রা (খুলনা)প্রতিনিধি
নির্বাচন কমিশনের নিদর্শনায় অনুসারে পাইকগাছা-কয়রা (খুলনা ৬) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ নিজ উদ্যোগে সকল প্রচার নির্বাচনী ব্যানার ফেস্টুন সরিয়ে দিচ্ছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে কয়রা উপজেলার বিভিন্ন পয়েন্টে ব্যানার, ফেস্টুন, পোষ্টার নিজেই অপসারণ করেন দাঁড়িপাল্লার প্রার্থী।
যানা যায় ১১ ডিসেম্বর গণভোট ও জাতীয় নির্বাচন কে কেন্দ্র করে নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এই সময় নির্বাচন কমিশনার আগামী ৪৮ ঘন্টার মধ্যে সকল প্রকার নির্বাচনী ব্যানার পোস্টার অপসারণ করার নির্দেশ দেন তিনি। এই আদের্শের আলোকে শুক্রবার সকাল থেকে দলীয় নেতা কর্মী নিয়ে কয়রার অলিগলিতে দেয়ালে নিজের নির্বাচনী প্যানা পোষ্টার নিজেই অপসারণ এর কাজ শুরু করেন।
জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, নির্বাচন কমিশন থেকে গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারী গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন নির্বাচন কমিশন। আমরা আইনের উপর নির্ভরশীল আমরা সঠিক সময়ে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি, আশা করি সাধারণ জণগণ আমাদের উপর আস্তা রাখবে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন তিনি।
এ-সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা আমীর ও জামায়াত মনোনীত কয়রা সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা সুজা উদ্দীন, ও জামায়াত নেতৃবৃন্দ।
প্রতিনিধির নাম 

























