
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১০ ডিসেম্বর বুধবার সকালে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্থা’র উপজেলা সভাপতি এডভোকেট শিবু প্রসাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস ও মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’র জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম কাজল। সংস্থা’র সাধারণ সম্পাদক টিএম নূরউদ্দিন জুমন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রভাষক মোস্তাফিজুর রহমান, এডভোকেট সাইফুল ইসলাম, প্রভাষক রবীন কর্মকার, শিক্ষক কনক সরকার, মাহামদুর রহমান সোহেল, মনিরুল ইসলাম, ইয়াসিন ও রওশানারা।
প্রতিনিধির নাম 
























