ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু 

নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোস্তফা ও আব্দুল মালেক নামের মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়েছে।
১০ ডিসেম্বর, বুধবার বিকেল সোয়া ৪ টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাপানিয়া এলাকার পাশে মুচির মোড় নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত মোস্তফা সদর উপজেলার একডালা গ্রামের বাসিন্দা ও চাতাল ব্যবসায়ী এবং নিহত আব্দুল মালেক পাশ্ববর্তী মান্দা থানার পাজর ভাঙ্গা গ্রামের বাসিন্দা।  

স্থানীয়রা জানান, নিহত মোস্তফা ও আব্দুল মালেক হাপানিয়া বাজার থেকে মোটরসাইকেল নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ থেকে পোরশাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতেকরে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে মরদেহ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নিয়ামুল হক সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের মহদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু 

০৭:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫