
গোলাম রাব্বী,বরগুনা:
আগামী দিনের বৈষম্য বিহীন বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার সহ কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়ন করতে এবং সর্বাত্মক অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং অভিযানের নির্দেশনা দিয়েছেন।
সেই লক্ষ্য বাস্তবায়নে জেলা পুলিশ মোঃ কুদরত ই খুদা, পিপিএম এর নির্দেশনায় অদ্য ০৮/১২/২৫ জনাব মোহাম্মদ ইব্রাহীম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নেতৃত্বে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার ইনচার্জ ও বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বরগুনা জেলার সদর থানাধীন বিভিন্ন স্থানে কিশোর গ্যাং, মাদক কারবারি , ইভটিজার, বেপরোয়া গতি ও অবৈধ মোটরসাইকেলের চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
গনমাধ্যম কর্মীরা জেলা পুলিশ মোঃ কুদরত ই খুদা, পিপিএম এর কাছে এই অভিযানের বিষয় বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন,
বরগুনা জেলার সর্বত্র জনসাধারণের পরিপূর্ণ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সকল ধরনের চুরি,ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, অবৈধ যানবাহন লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালনা ও কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 



















