
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর,অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর এ প্রত্যয়ে খুলনার ডুমুরিয়ায় বেগম রোকেয়া দিবস ২০২৫ এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা এবং উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা কমপ্লেক্স সম্মেলন কক্ষে ব্রাক ও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,জামায়েত নেতা মাওলানা হাবিবুর রহমান,এ্যাডভোকেট এস এম আলমগীর হোসেন,ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন।
অনুষ্ঠিত এ সভায় আরোও উপস্থিত ছিলেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানম,জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর আলম,সমাজসেবা কর্মকর্তা মনোজ রায়, দারিদ্র বিমোচন কর্মকর্তা শেখ গাউস আলী,পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হাসান শেখ,অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম,সৌমেন মন্ডল সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সফল নারী উদ্যোক্তা,সাংবাদিকবৃন্দ ও সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে ৫ ক্যাটাগরিতে ৫ জন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারীর অর্থনৈতিক সাফল্য অর্জনকারী রংপুর ইউনিয়নের স্মৃতিকনা মালাকার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সফল উলা গ্রামের সুর্বনা মুখার্জী,সফল জননী মাগুরাঘোনা ইউনিয়নের পারভীন আক্তার, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নুতন উদ্যমে জীবন শুরু চিংড়া গ্রামের রুমা আক্তার, সমাজ উন্নয়নে অসামন্য আবদান রেখেছেন রাজাপুর গ্রামের সাবরিনা ইয়াসমিন । অনুষ্ঠানে ৫ জন নারীকে ফুলেল শুভেচ্ছা,সনদপত্র ও সম্মাননা কেস্ট প্রদান করা হয়।
প্রতিনিধির নাম 
























