
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ক্রিকেটারদের ঐক্যবদ্ধ করা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে “ঈদগাঁও উপজেলা ক্রিকেটার্স ফোরাম” নামে একটি অরাজনৈতিক ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ক্রিকেটের ধারাবাহিক উন্নয়ন ও সংগঠিত পরিচালনার লক্ষ্যে ফোরামের ২০২৫–২০২৬ কার্যনির্বাহী ৩১ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন মনির এবং সহ-সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মুফিজুর রহমান, আর সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহিন মাহবুব ও মিজানুর রহমান।
সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট মোবারক সাঈদ এবং যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন রাশেদ কামাল ও সৈয়দ মোহাম্মদ শচীন।
এ ছাড়া অর্থ সম্পাদক ইমরানুল হক মিলন, সহ অর্থ সম্পাদক জয়নাল আবেদীন, গণমাধ্যম সম্পাদক শাফীদ বিন সাহিদ, প্রচার সম্পাদক নয়ন দাশ কৌশিক, এবং সহ-প্রচার সম্পাদক মোস্তফা হোসেন তাইসিফ মনোনীত হয়েছেন।
৩১ সদস্যের এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সাহেদুল ইসলাম সাহেদ, আজিজুল হক, সোহেল রানা, মোহাম্মদ আজাদ, মুনতাসির তানিম, মোহাম্মদ সোহাগ, মুকিবুল ইসলাম বাবু, কামরুল ইসলাম রাব্বি, মিসবাহ উদ্দিন, ইমরুল কায়েস ইম্রু, ওবাইদুল হক, আরিফ উল্লাহ, সায়েদ মোহাম্মদ সোহেল, মিসবাহুর রহমান, তাওহিদুল ইসলাম রাকিব, মোঃ আরাফাত, ইমতিয়াজ আলম তুহিন, মোহাম্মদ আরাফাত এবং সিহাব মোহাম্মদ শিপুসহ আরও অনেকে।
নতুন কমিটি আশা প্রকাশ করেছে যে, এ ফোরাম ঈদগাঁওয়ের ক্রিকেট অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তরুণ ক্রিকেটারদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
