
মোঃ আল আমীন মালদ্বীপ প্রতিনিধি
চারদিকে থই থই লোনা পানির মধ্যে ভারত মহাসাগরে বেসে উঠা বালিকণায়,সৌন্দর্য আর সবুজতায় গড়ে উঠেছে মালদ্বীপ। ছোট্ট এই দেশটিতে পর্যটক ভিড়ের পাশাপাশি রয়েছে প্রায় লক্ষাদিক প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও অসংখ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান,এবং হোটেল রেস্তোরাঁ ।
নিল সাগরের গর্জন শুনতে আসা অনেক ভ্রমণ পিয়াসু ও ভোজনরসিক বাংলাদেশী পর্যটক মালদ্বীপে সন্ধান করে মানসম্মত বাংলাদেশি রেস্টুরেন্ট। প্রবাসে ও বাঙালি সংস্কৃতি ও বাংলাদেশি খাবারের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে শনিবার (৬ ডিসেম্বর) সন্ধায় মালদ্বীপের রাজধানীর মালে মিরিয়াজ মাগুতে দোয়া ও মোনাজাত এবং ফিতা-কাটার মাধ্যমে উদ্বোধন করা হয়,বাংলাদেশী সুস্বাদু খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান, (কাচ্চি বাই কিচেন) নামের হোটেল এন্ড রেস্টুরেন্ট, উদ্বোধনলগ্নে কাচ্চি বাই কিচেন হোটেল এন্ড রেষ্টুরেন্টের পরিচালক মোঃ নাছির হোসাইন পারভেজ ও মোঃ সুজন বেপারি বলেন, বাংলাদেশ থেকে আসা ভোজনরসিক পর্যটক ও প্রবাসী বাংলাদেশীদের মাঝে বাংলা খাবারের ঐতিহ্য ধরে রাখতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি সকলের দোয়া ও ভালবাসায় এগিয়ে যেতে পারমো। উদ্বোধনী অনুষ্ঠানে মালদ্বীপের অসংখ্য নাগরিক সহ বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও আয়োজকদের বন্ধু মহল এবং শুভাকাঙ্ক্ষী মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। পরিশেষে আপ্যায়নের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
প্রতিনিধির নাম 

























