ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

শাজাহানপুরে গ্রামীণ সড়ক কার্পেটিং কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে ২৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এক কার্পেটিং সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় খরনা ইউনিয়নের রাজবাড়ী থেকে কালুদাম গ্রামের ২৫০ মিটার রাস্তা সংস্কারের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবেদা কনস্ট্রাকশন নির্মাণকাজটি সম্পন্ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল, সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, বিএনপি নেতা মহতাব উদ্দিন সন্টু এবং উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মুনিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধন শেষে ভবিষ্যতে শাজাহানপুর উপজেলার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এনামুল হক শাহীন। পরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশ ও জাতির উন্নয়নের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

শাজাহানপুরে গ্রামীণ সড়ক কার্পেটিং কাজের উদ্বোধন

০৮:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫