
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
খুলনার পাইকগাছার লস্করে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর রোববার উপজেলার লস্কর ইউনিয়নের মিনহাজ বাজার মন্দির চত্বরে এ দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। কৃষক দলের সভাপতি সাম্মাদের সভাপত্বিে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, ডাঃ বিষ্ণুপদ মন্ডল, মোস্তাকিম গাজী, নজরুল ইসলাম, মুরশীদ কাগজী,আলামিন সোনা, মোবারক মোড়ল, বাবু সরদার, মুক্তার সরদার, জসীমউদ্দীন, মুজিবর গাজী, রশিদ ঢালী, ডাঃগোবিন্দ,পরিতোষ মন্ডল, মালেক সানা,মনোজিৎ মন্ডল, পরিতোষ মন্ডল,। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোজাম্মেল হক।
প্রতিনিধির নাম 

























