ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

দৈনিক সকালের সংবাদ এর সম্পাদক সাংবাদিক এস এম মহিউদ্দিনের উপর হামলা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘দৈনিক সকালের সংবাদ’ পরিবারের

ডেক্স রিপোর্ট :

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সড়ক নির্মাণ কাজে অনিয়মের তথ্য সংগ্রহকালে দৈনিক সকালের সংবাদ এর সম্পাদক এস এম মহিউদ্দিনের উপর হামলা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘দৈনিক সকালের সংবাদ’ পরিবার।
এক বিবৃতিতে পত্রিকাটির পক্ষ থেকে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর হামলা চেষ্টার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, গুইমারা উপজেলার মুসলিমপাড়া কবুতরছড়া সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সড়ক নির্মান কাজে জড়িত লোকজন সাংবাদিক এস এম মহিউদ্দিনের দিকে হামলার উদ্দেশ্যে তেড়ে আসে এবং তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে।
হামলাচেষ্টাকারীরা অনিয়মের বিষয়ে কোনো জবাব না দিয়ে বরং ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে সাংবাদিককে হুমকি দেয়। তাদের এমন কাণ্ডে স্থানীয় সুশীল সমাজ ও সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
দৈনিক সকালের সংবাদ পরিবার অবিলম্বে এই ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে, যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে বাধা বা হামলার শিকার হতে না হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

দৈনিক সকালের সংবাদ এর সম্পাদক সাংবাদিক এস এম মহিউদ্দিনের উপর হামলা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘দৈনিক সকালের সংবাদ’ পরিবারের

০৪:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫