
বগুড়া প্রতিনিধি :
বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের মাড়িয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর প্রথম রাউন্ডের শেষ খেলা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাড়িয়া যুব কল্যাণ সংঘের সভাপতি, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও প্রথম শ্রেণীর ঠিকাদার বাদশা সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বাফা) বগুড়া জেলার সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক এনাম।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জারফ আহমেদ মিলন, উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব তমেজ উদ্দিন, প্রথম শ্রেণীর ঠিকাদার ও নগর–আমরুল প্রভাতী ক্লাবের সভাপতি আমিনুর রহমান জোয়ার্দার এবং উপজেলা বিএনপির সহসম্পাদক এম আর মানিক।
এ ছাড়া আয়োজক কমিটির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি কে. এম. রহমত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীনুর রহমান, সহ ক্রীড়া সম্পাদক সোহেল, মমিন, পারভেজসহ অনেকে উপস্থিত ছিলেন।
দিনের খেলায় অংশ নেয় ফুলকোর্ট নিউ স্টার ক্লাব বনাম শেরপুর উপজেলার কানুপুর সোস্যাল স্টার ক্লাব। নির্ধারিত সময়ে খেলায় গোলশূন্য ড্র হলে ট্রাইব্রেকারে কানুপুর সোস্যাল স্টার ক্লাব বিজয়ী হয়।
প্রতিনিধির নাম 

























