
শাজাহানপুর প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়টি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সনাতনী ফুটবল টুর্নামেন্ট ২০২৫। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় ডেমাজানি শ.ম.র. উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতারা ও বিপুল সংখ্যক দর্শক।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহ–সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জেলা বিএনপির নির্বাহী সদস্য আলী হায়দার তোতা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানি এবং সহ–সভাপতি মোজাফফর রহমান।
এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শাজাহানপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি তপু সরকার তাপস, সাধারণ সম্পাদক মানিক সরকার, পূজা উদযাপন ফন্টের আহ্বায়ক আচানু মহন্ত ও সদস্য সচিব পলাশ কুমার।
টুর্নামেন্টের সভাপতি ছিলেন আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান রাজা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন।
উত্তেজনাকর ফাইনাল ম্যাচে আমরুল ইউনিয়ন হিন্দু সম্প্রদায় দল ২–১ গোলে মাঝিড়া ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। ম্যাচ ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসবের আমেজ।
প্রতিনিধির নাম 

























