
বরগুনা প্রতিনিধি :
আজ ২৫ নভেম্বর বুধবার সকালে বরগুনায় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রার ১ম বর্ষপূর্তি উদযাপিত হয়। বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ বর্ষপূর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা প্রেসক্লাব সভাপতি এড. সোহেল হাফিজ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক দ্বীপাঞ্চল সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন মিরাজ ও বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর সালেহ। রূপালী বাংলাদেশ এর বরগুনা জেলা প্রতিনিধি তাপস মাহমুদের সভাপতিত্ব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোক বেতার ম্যানেজার সাংবাদিক মনির হোসেন কামাল, প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান, মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সেক্রেটারী রেজাউল ইসলাম টিটু, দ্বীপ্ত টিভি প্রতিনিধি মোঃ শাহ্ আলী, মাই টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, সময় টিভি প্রতিনিধি সাইফুল ইসলাম মিরাজ, ডিভিসি প্রতিনিধি মালেক মিঠু, রূপালী বাংলাদেশ পাথরঘাটা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, বেতাগী প্রতিনিধি মোঃ জসিম উদ্দিনসহ আরো অনেকে।
প্রতিনিধির নাম 

























