ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

সোলার ও শিক্ষা সামগ্রী বিতরণ করলেন জেলা পরিষদ সদস্য শহীদুল ইসলাম সুমন

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলায় শিক্ষার মান উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নেওয়া বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. সহিদুল ইসলাম সুমন। পরিদর্শন শেষে তিনি বিভিন্ন স্থানে সোলার প্যানেল ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
আজ বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে তিনি আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের সহায়তায় তিনি ফার্নিচার ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এরপর তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের উদ্দেশে বলেন, “আলোকিত মানুষ হিসেবে পরিবার, দেশ ও জাতির জন্য অবদান রাখতে হলে প্রথমে সফলতার নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে।” যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন বা টার্গেট নিয়ে পড়ার পরামর্শ দেন।
এছাড়াও, স্কুল জীবনে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেন তিনি। তাঁর মতে, কলেজ জীবনের পূর্বে মোবাইল ফোনের ব্যবহার ছাত্র জীবন ও ভবিষ্যৎ জীবন ধ্বংস করবে। পরিদর্শন শেষে তিনি স্কুল পরিদর্শন খাতায় তাঁর লিখিত অনুভূতি ব্যক্ত করেন।
এ সময় আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. এরশাদ আলী, পিটিএ সভাপতি মো. আযম, সহকারী শিক্ষক মণ্ডলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনের পর তিনি মুন্সীপাড়া জামে মসজিদ-এর উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
এর আগে তিনি মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক তৈয়ব আলী এবং মানিকছড়ি মসজিদের ইমাম-এর হাতে সোলার প্যানেল বিতরণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

সোলার ও শিক্ষা সামগ্রী বিতরণ করলেন জেলা পরিষদ সদস্য শহীদুল ইসলাম সুমন

০৯:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫