
অন্তর মাহমু, মাটিরাঙ্গা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া ত্রিপুরা সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন, ত্রিপুরা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে আন্তরিকতার সাথে তিনি কাজ করবেন সংসদ নির্বাচনে বিজয় লাভ করলে । পিছিয়ে পড়া ত্রিপুরা জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নতুন নতুন অর্থ সামাজিক উন্নয়নমুখী কল্যাণকর প্রকল্প গ্রহণ করা হবে । অতীতেও তিনি ত্রিপুরা সম্প্রদায়ের আস্থার প্রতীক হয়ে কাজ করেছেন ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন । বিএনপি যদি সরকার গঠন করে তাহলে ত্রিপুরা সম্প্রদায়ের সন্তানদের চাকুরি দেয়া হবে প্রতিটি পরিবারে যোগ্যতা অনুযায়ী । এছাড়াও ত্রিপুরাদের শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা সহ সার্বিক অর্থনৈতিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রদান করেন ।
২৬ নভেম্বর ২০২৫ বুধবার বিকাল তিনটার দিকে খাগড়াছড়ি টাউন হলে ত্রিপুরা ঐক্য পরিষদ নির্বাচনী প্রচারণা কমিটির আয়োজনে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন ।
খাগড়াছড়ি জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাটিরাঙ্গা পৌর বিএনপি’র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শুভ্র দেব ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি ত্রিপুরা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি খনি রঞ্জন ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিস্কু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজ প্রমুখ ।
সদর উপজেলা ত্রিপুরা যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি সরনাথ ত্রিপুরা সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ সভাপতি মনিন্দ্র কিশোর ত্রিপুরা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, রামগড় ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি রাজেন্দ্র ত্রিপুরা, সদর উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র ত্রিপুরা প্রমুখ ।
এর আগে প্রধান অতিথি সভা মঞ্চে এসে পৌঁছালে তাকে উপস্থিত প্রায় দুই হাজার ত্রিপুরা সম্প্রদায়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা, উপজেলা থেকে আগত বিভিন্ন ত্রিপুরা ঐক্য পরিষদ নেতৃবৃন্দ ।
প্রতিনিধির নাম 

























