ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মোহনগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত 

নেত্রকোনা প্রতিনিধি

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যে নেত্রকোনার মোহনগঞ্জে
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 
আজ বুধবার বেলা ১১টায় উপজেলা মাইলোড়া খেলার মাঠেে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন।

বিশেষ অতিথি ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুশ শাকুর সাদী প্রমূখ।
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল, উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া। সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ।  
দিনব্যাপী প্রদর্শনীতে অংশ নেয় উপজেলার বিভিন্ন খামারি, উদ্যোক্তা ওক প্রতিষ্ঠান। এতে প্রায় ২০ টির মতো স্টল ছিলো। এসব স্টলে স্থানীয় খামারিরা তাদের উৎপাদিত গরু, ছাগল, ঘোড়া,  হাঁস, মুরগী, কবুতরসহ বিভিন্ন পশু পাখি প্রদর্শন করেন। 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মোহনগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত 

০৩:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫