
মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভার বিভিন্ন হাটবাজারে রিক্সা প্রতীকের পক্ষে গণসংযোগ চালিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা। এতে জনসাধারণের ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা। রোববার বিকেলে বাদ আসর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডর খালপাড় থেকে শুরু করে, জেলেপাড়া, ওকিলপাড়া, কোর্টপার, ভাঙ্গা সরকারী পাইলট স্কুল রোড ও ২ নং ওয়ার্ড এর কিছু অংশ, ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের দুই পাশে সহ বিভিন্ন জায়গায় এ গণসংযোগ করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মাওলানা মিজানুর রহমান মোল্লাকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ কারণে, মিজানুর রহমান মোল্লার পক্ষে ভোটারদের দ্বারপ্রান্তে পৌঁছে রিক্সা প্রতীকে ভোট প্রার্থনা করেন দলটির নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী ওয়ালিউল্লাহ, ভাঙ্গা পৌর সভাপতি হাফেজ ক্বারী নূর মোহাম্মদ বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক মো. মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহামেদ মিতু মুন্সী, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ভাঙ্গা যুব মজলিসের সভাপতি মাওলানা ওমর ফারুক, অর্থ সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, পৌর অর্থ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম, পৌর সহ-সভাপতি শাজাহান, পৌর সহ-সভাপতি মুফতি নেয়ামুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের সভাপতি কাবির কাজী, পৌর সহ সাধারণ সম্পাদক মাওলানা বেলাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা-কর্মীরা এ প্রতিনিধিকে বলেন, ” আজ আমরা উপজেলার পৌরসদরের ৪নং ওয়ার্ড, ২ নং ওয়ার্ডে বিভিন্ন জায়গায় (ভোটারদের) মানুষের সাথে মত বিনিময় ও গণসংযোগ করলাম। তারা (ভোটারগণ) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক মুখ, ইসলামিক দল দেখতে চান।
নেতা কর্মীরা আরও বলেন, “আমাদের সাথে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে তারা আমাদের কে সাদরে গ্রহণ করে নিয়েছেন, কোন একটা ইসলামিক দল কোন চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, টেন্ডারবাজি, জমি দখল, ফ্লাট দখলের সাথে যুক্ত নয়। ইসলামিক দল যদি ক্ষমতায় যায় তাহলে অধিকার বঞ্চিত মানুষের পাশে অধিকার আদায়ে আমরা পাশে থাকবো, সেই লক্ষেই আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের তথা জনাব মাওলানা মিজানুর রহমান মোল্লার রিক্সা প্রতীকের কাজ করে যাচ্ছি। জয় আমাদের হবেই, ইনশা আল্লাহ।”
প্রতিনিধির নাম 

























