শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬

মাটিরাঙ্গায় রবি মৌসুমী ৩টি প্রণোদনার সার ও বীজ বিতরণ 

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ২০২৫-২৬ অর্থ-বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, আড়হর, বোরো উফসী ও বোরো হাইব্রিড বীজ এবং সার বিতরণ করা হয়েছে ।

বৃহস্পতিবার ১৩ই নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সবুজ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমী চাষীদের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান ।

তিনি সরকারের সীমিত সম্পদকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে সরকার থেকে পাওয়া বীজ ও স্যারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন । যেসব কৃষকরা এবার বীজ ও সার পাননি তারাও আগামীতে পর্যায়ক্রমে পাবেন বলে জানান ।
এ সময় তিনি আরো বলেছেন, যারা এবার পেয়েছেন তারা যেনো আবার আবেদন না করেন ।   যারা সরকারের পক্ষ থেকে বীজ ও সার পাওয়া সত্ত্বেও নিজে চাষাবাদ করবেন না তাদেরকে নজরদারিতে রাখা হবে ভবিষ্যতের জন্য । 

মাটিরাঙ্গা উপসহকারী উদ্যান সংরক্ষণ অফিসার মোঃ ইউনুস নূর এর সঞ্চালনায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুর রহিম মজুমদার ।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সেলিম রানা ।

উপজেলার বিভিন্ন ব্লক থেকে আগত রবি মৌসুমী ৭৫০ জন চাষীদের মাঝে এ সব বীজ ও সার বিতরণ করা হয় । এ সময় মাটিরাঙ্গা প্রেসক্লাবের নির্বাহী সদস্য নুরনবী অন্তর মাহমুদ সহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।

থেকে আরও পড়ুন