
মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে সাবেক চারবারের সাংসদ সদস্য আলহাজ ইন্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বি এন পি থেকে এমপি পদে মনোনয়ন দেওয়ায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে মালদ্বীপস্থ দেবিদ্বার উপজেলা প্রবাসী বি এন পি সমর্থক গোষ্ঠী।
গতকাল মঙ্গলবার রাত দশটায় মালদ্বীপের রাজধানী মালের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সভাপতি মোঃ আরিফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, এতে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বি এন পির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী
তিনি তার বক্তব্যে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে বিএনপি মনোনীত প্রার্থী মন্জুরুল আহসান মুন্সীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে আপনারা সহ সকল প্রবাসীদের ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবাসী সাংবাদিক মোঃ আল আমিন। এ সময় বিশেষ মেহমান হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান ও ছাত্রদলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন।
মালদ্বীপ প্রবাসী বরকামতা ইউনিয়ন যুবদল নেতা মোঃ জামালউদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক আঃ মান্নান, আঃ জলিল যুবনেতা কাইউম সিকদার। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন মোঃ রমজান আলী মোঃ মাসুম মোঃ ইমরান মোঃ ফৈরদাউস মোঃ তানজিল সহ অসংখ্য প্রবাসীরা উপস্থিত ছিলেন। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
প্রতিনিধির নাম 

























