
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় একটি রাজনৈতিক মামলার এজাহারনামীয় আসামি আব্দুল কাদের (৪৬) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল কাদের ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে।
সোমবার ( নভেম্বর ২০২৫) দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় গুইমারা থানাধীন ২নং হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গুইমারা থানার এসআই (নিরস্ত্র) শিবব্রত দাস-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আব্দুল কাদেরকে গুইমারা থানার মামলা নং-০১, তারিখ: ০৩/১০/২০২৪ খ্রি: এর এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। মামলাটি পেনাল কোড-এর ১৪৩/১৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৪৩৬/৩৮০/৫০৬/১১৪ ধারাসহ ৩/৪ The Explsive Substance Act 1903 ধারায় রুজু করা হয়েছিল।
প্রতিনিধির নাম 
























