ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ইতালির মিনি ক্রিকেট বিশ্বকাপে বিশাল ব্যবধানে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশ দলের

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

ইতালি রোমে অনুষ্ঠিত মিনি বিশ্বকাপে ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপপর্বের প্রথম ম্যাচে পাকিস্তান দলকে ১২৩ রানে বিশাল ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছে প্রবাসী বাংলাদেশ ক্রিকেট দল। টসে জিতে প্রথমে ব্যাট করে ১০ ওভারে এক উইকেট ১৭১ রান করে বাংলাদেশ দল। ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের দারুন বলিংয়ে মাত্র ৪৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান দল।

বাংলাদেশ দলের এমন দারুণ পারফরম্যান্সে খুশি হয়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। মাঠে এসে ম্যাচ উপভোগ করেন বহু দর্শক বিজয়ের পর পুরো মাঠে “বাংলাদেশ , বাংলাদেশ ধ্বনিতে মেতে উঠে তারা।

ইতালির ক্রিকেট ফেডারেশন এর পৃষ্টপোষকতায় দীর্ঘ ৯ বছর যাবৎ এ. এস. ডি. রোমা ইতালিতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের নিয়ে মিনি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে। শুরু থেকে অংশ নেয়া বাংলাদেশ দল ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয়, এবারও চ্যাম্পিয়ন হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলো এই জয়ের মধ্য দিয়ে।

দলের অধিনায়ক বলেন, এই জয় আমাদের জন্য বিশেষ কিছু, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছি তবে ম্যাচ বাই ম্যাচ এগুতে চাই। ম্যাচের সেরা খেলোয়াড় জানান এটা শুধু ক্রিকেট নয়—দেশকে সম্মান জানানোর একটা বড় সুযোগ, দল হিসেবে আমরা গর্বিত।

বাংলাদেশ ক্রিকেট ক্লাব ও রাক রোমা ক্লাব এর ব্যবস্থাপনা এবং দাওয়াত রেস্টুরেন্ট ও সোনো শেফ এর সার্বিক সহযোগীতায় এবার বাংলাদেশ দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করেছে।

ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, ইতালি ফুটবলে জনপ্রিয় হলেও ক্রিকেটের প্রতি দিন দিন আগ্রহ বাড়ছে। ইতিমধ্যে বাংলাদেশি খেলোয়াড়রা ইতালির জাতীয় দলে খেলছে। তবে আরো বেশি সুযোগ সুবিধা পেলে ভবিষ্যতে আরো খেলোয়াড় ইতালির জাতীয় দলে সুযোগ পাবে। সেক্ষেত্রে দূতাবাসসহ সংশ্লিষ্টদের সহযোগিতা জরুরি।
প্রবাসী কমিউনিটি মনে করেন এই ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ আমাদের দেশের সম্মান বাড়ায়, তরুণ প্রজন্মকেও এতে উৎসাহিত করা যায়।

এ টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ইতালি, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলংকা দল অংশ নিচ্ছে। আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ রয়েছে ইতালি দলের সাথে। এবার লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছানো। এদিন সমর্থকদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দলের পক্ষ থেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ইতালির মিনি ক্রিকেট বিশ্বকাপে বিশাল ব্যবধানে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশ দলের

০৩:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫