
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
ইতালিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোমের স্থানীয় একটি হল রুমে ৯ নভেম্বর রবিবার সন্ধ্যা সাতটায় ইতালি বিএনপির সাবেক সিনিয়র নেতৃবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু ও মোঃ শাহজাহান এবং উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন টেলিকনফারেন্সে উপস্থিত নেতা কর্মীদের সঙে কথা বলেন।
আলোচনায় উঠে আসে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রেক্ষাপট। শহীদ প্রেসিডেনট জিয়াউর রহমানের একটি আত্ম মর্যাদাশীল ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটের অধিকর বাস্তবায়নের মধ্যে দিয়ে লাল সবুজের বাংলাদেশকে গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন তা তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সভাপতি হাজী লকিত উল্লাহ| আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক নির্বাচিত সভাপতি শাহ মো: তাইফুর রহমান ছোটন এবং পরিচালনা করেন সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খন্দকার|
এই সময় বক্তারা প্রবীণ ও নবীন সকল জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধ করে একটি সু-সংগঠিত ইতালি বিএনপির কমিটি বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি একটি উন্নয়নশীল বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই ধারায় কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জুয়েল, বিশেষ বক্তা মো: আবুল কালাম, শামিমা জামান রুনু, বিশেষ অতিথি হিসেবে ইতালি বিএনপির সাবেক সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন হাসানুজ্জামান কামরুল, আব্দুর রহমান রবিন, মোজাম্মেল হক দিপু, লায়লা শাহ, হুমায়ুন কবির, এডভোকেট কামরুজ্জামান, নুরুল আবসার, শরিফ পাইক, দেলোয়ার হোসেন, মিয়া সিদ্দিক, মো: ইব্রাহিম এছাড়াও বক্তব্য রাখেন জসিম উদ্দিন বেলাল, রফিকুল ইসলাম বাবু, জাহাঙ্গীর আলম, হাজী সেলিম ভুইয়া, মজিবর সিকদার, ইমাম হাসান লিখন, কাউন আমিন উল্লা, আজিজ মুন্সী, আনিস সিকদার, নজরুল ইসলাম শিপন, নিজাম উদ্দিন শিমুল সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা|
আলোচনা সভাটিতে উপস্থিত প্রবাসীরা অনলাইনে সদস্য পদ নবায়নের কার্যক্রমে অংশগ্রহণ করেন।
প্রতিনিধির নাম 

























