ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

মালদ্বীপের রাষ্টপতির বিশেষ দূতের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি

বাংলাদেশের মালদ্বীপে নিযুক্ত মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের ৫ম রাষ্ট্রপতি ও বর্তমান প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত ড. মোহাম্মদ ওয়াহিদ হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয়েই শিক্ষা, সংস্কৃতি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।
ড. মোহাম্মদ ওয়াহিদ হাসান তাঁর ঢাকা সফরের স্মৃতিচারণ করে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, খাদ্য, শিক্ষা ব্যবস্থা ও আন্তরিক আতিথেয়তার প্রশংসা করেন। তিনি মালদ্বীপের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগীত, নৃত্য ও শিল্পকলার আদান-প্রদানের মাধ্যমে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির আগ্রহ ব্যক্ত করেন।
হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরেন এবং মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের উচ্চশিক্ষা, মেডিকেল ইন্টার্নশিপ, ইঞ্জিনিয়ারিং ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগসহ বিভিন্ন স্কলারশিপের বিষয়টি উল্লেখ করেন।
উভয় পক্ষই পুনর্ব্যক্ত করেন যে বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তারা আশা প্রকাশ করেন যে দুই দেশের এই সহযোগিতা আরও গভীর হবে এবং উভয় দেশের জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই সাক্ষাতে মিশনের কাউন্সেলর (শ্রম) জনাব মো. সোহেল পারভেজ এবং পার্সোনাল অফিসার জনাব মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মালদ্বীপের রাষ্টপতির বিশেষ দূতের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

০১:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫