ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

খেলাধুলা দল-মতের ঊর্ধ্বে মানুষকে ঐক্যবদ্ধ করে : হাসনাত আব্দুল্লাহ

দেবিদ্বার, কুমিল্লা, প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাজনীতি ও দল-মতের ঊর্ধ্বে খেলাধুলা হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম। তিনি জোর দিয়ে বলেন, সামাজিক ও স্থানীয় প্রশ্নে ভিন্ন মতের মানুষও একসঙ্গে থাকতে ও কাজ করতে পারে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজি আমীর উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত ‘বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হোন্ডা কাপ ফুটবল’ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন: রাজনীতির ঊর্ধ্বে আমাদের এক হওয়ার সুযোগ আছে, আর তা হচ্ছে খেলাধুলা। এখানে অনেক দল-মত ও মতভিন্নতার মানুষ আছি, কিন্তু খেলার মাধ্যমে আমরা একত্রিত হতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।
তিনি আরও বলেন, “ভোটের সময় যে যার খুশি তাকে ভোট দেবে, রাজনীতি করার সময় যে যার দল করবে—এটাই স্বাভাবিক। কিন্তু সামাজিক বিষয়ে, গ্রামের প্রশ্নে, ইউনিয়নের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

খেলাধুলা দল-মতের ঊর্ধ্বে মানুষকে ঐক্যবদ্ধ করে : হাসনাত আব্দুল্লাহ

০২:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫